বাপুস সভাপতি ও বাংলা একা‌ডে‌মি মহাপ‌রিচালক এর দ্বিপা‌ক্ষিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৪, ০৭:১১ এএম

বাপুস সভাপতি ও বাংলা একা‌ডে‌মি মহাপ‌রিচালক এর দ্বিপা‌ক্ষিক সভা অনুষ্ঠিত

 

অমর একু‌শে বইমেলা-২০২৫ আয়োজন উপল‌ক্ষ্যে‌ বাংলা একাডেম‌ির আয়োজনে, বাংলা একা‌ডে‌মির মহাপ‌রিচালক এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি'র সম্মানিত আহ্বায়ক/সভাপতি এম. এস. এ. ভুঁইয়া টিটন ওরফে  কবি প্রাকৃতজ শামিমরুমি টিটন এর নেতৃ‌ত্বে সম্ম‌ানিত সৃজনশীল  প্রকাশকবৃন্দের এক দ্বিপা‌ক্ষিক সভা বাংলা একা‌ডে‌মির কনফা‌রেন্স হ‌লে আন্তরিক প‌রি‌বে‌শে অনু‌ষ্ঠিত হয়। 
সভায় মেলার আয়োজক ক‌মি‌টি‌তে বাপুস থে‌কে ৪ জন প্রতি‌নি‌ধি, জুলাই বিপ্লব ২০২৪ এর আদর্শের প‌রিপ‌ন্থি প্রকাশক‌দের অংশগ্রহন না করা, প‌্যা‌ভি‌লিয়ন, স্টল ভাড়া, প্রকাশকদের জন‌্য আলাদা প্রবেশ পথ, ক্ষ‌তিপুরন সহ  অনন‌্যা বিষ‌য়ে দীর্ঘ‌ আলোচনা ও বেশ কিছু বিষ‌য়ে ঐক‌্যমত প্রকাশ ক‌রে, বাপুস‌ের সা‌থে কাজ করার প্রত‌্যয় ব‌্যক্ত ক‌রে বাংলা একা‌ডে‌মি মহাপ‌রিচালক জনাব অধ‌্যাপক মোহাম্মদ আজম সভার প‌রিসমাপ্তি ঘোষনা ক‌রেন।