নিজস্ব সংবাদদাতা প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৪, ০৬:১০ পিএম

বরিশালের বানারীপাড়া থানার পুলিশ পৃথক অভিযানে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ২ জন নারী ও ৫ জন পুরুষ। বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
২৮ অক্টোবর সোমবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশ দল উপজেলার জম্বদীপ এলাকা থেকে সুমন দত্তকে ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। রাত সাড়ে ৮টায় উপজেলার মাছরং বি বি সি ইটভাটা এলাকা থেকে হৃদয় হাসান, শামীম মোল্লা, বেলাল হোসেন ও ইমন ডাকুয়াকে ১১০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। হৃদয় ও শামীমের বাড়ি পৌর শহরের তমালতলা এলাকায়, বেলালের বাড়ি আলতা গ্রামে এবং ইমনের বাড়ি গাভা গ্রামে।
এ ছাড়া সকালে পৌনে ৬টায় পৌর শহরের বাসস্ট্যান্ড থেকে জেসমিন বেগম (৪০) ও সুমা বেগম (৩৬)-কে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তাদের বাড়ি বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার সাধুর বটতলা এলাকায়।
বানারীপাড়া থানার উপ-পরিদর্শক মো: আল মামুন মাদকদ্রব্য আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। থানা অফিসার ইনচার্জ মো: মোস্তফা কামাল জানান, আসামিদের ২৯ অক্টোবর বরিশাল কোর্ট হাজতে পাঠানো হয়েছে।