নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৪, ০৮:১০ এএম

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, ঢাকা বেঙ্গল ইয়ূথ জেলা ৩১৫বি৩-এর উদ্যোগে এবং হিল্লোল যুব সংঘের সার্বিক তত্ত্বাবধানে মিরপুর সেকশন ১২ এর-ডুইপ বাড়ি মালিক কল্যাণ সমিতির মাঠে বিনামূল্যে চক্ষু ও দন্ত চিকিৎসা, বৃক্ষরোপণ এবং এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সূচনা হয় এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে, যা এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্ণর সাব্বির মুহাম্মদ সায়েম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবীর বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন, প্রথম ভাইস জেলা গভর্ণর শাহ্ আবু রুশ আল মনির, ২য় ভাইস জেলা গভর্ণর ইঞ্জিনিয়ার ফেরদৌস হাসান বানী, এবং লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জামাল উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেঙ্গল ইয়ূথের সভাপতি লায়ন সালমা মাসুদ এবং সঞ্চালনায় ছিলেন অনুষ্ঠানের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ সামছুল আরিফ। হিল্লোল যুব সংঘের সভাপতি মোঃ মারুফ এই কার্যক্রমের তত্ত্বাবধান করেন।