logo

রাজধানীতে ভিক্টর বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ২২ জানুয়ারী, ২০২৩, ১০:৫৮ এএম

রাজধানীতে ভিক্টর বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত

রাজধানীর প্রগতি সরণিতে ভিক্টর বাসের ধাক্কায় নাদিয়া নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বেলা ১২টার দিকে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ওই শিক্ষার্থী। ভিক্টর পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে ছিটকে বাসের তলায় পড়ে যান নাদিয়া। বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

 

পরে দ্রুত বাসটি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটিকে জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। পরে নিহত নাদিয়ার মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

পুলিশ জানিয়েছে, নিহত নাদিয়ার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে। তার বাবা মা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।